1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আওয়ামীলীগ নিষিদ্ধের সমাবেশে ওয়াসার পানি আর ডিএনসিসির শীতল স্প্রে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

আওয়ামীলীগ নিষিদ্ধের সমাবেশে ওয়াসার পানি আর ডিএনসিসির শীতল স্প্রে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শীতল পানির ফোঁয়ারা ছিটানো হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গাড়ি থেকে। একই সঙ্গে আন্দোলনকারীদের বিনা মূল্যে সুপেয় পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা।

আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, সমাবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশন স্প্রে ক্যানন দিচ্ছে। বেলা ৩টায় উত্তর সিটি করপোরেশনের দুটি স্প্রে ক্যানন আসে। এর মধ্যে একটি স্প্রে ক্যানন থেকে পানি স্প্রে করা হয়। এ সময় সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

সেখানে ঢাকা ওয়াসার পক্ষে থেকে সুপেয় পানির কয়েকটি ভ্যান রাখা হয়েছে। তৃষ্ণার্ত আন্দোলনকারীদের এসব ভ্যান থেকে ফ্রি পানি পান করতেও দেখা গেছে।

সর্বশেষ খবর অনুযায়ী, আন্দোলনকারীরা যমুনা ছেড়ে এখন শাহবাগ অবরোধ করেছেন। আজ বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শাহবাগ অবরোধ করেন তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71