1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পার্বত্য অঞ্চলের ভূমিকে একাধিক ফসলি জমিতে রূপান্তর করতে হবে -- পার্বত্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পার্বত্য অঞ্চলের ভূমিকে একাধিক ফসলি জমিতে রূপান্তর করতে হবে — পার্বত্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

পার্বত্য অঞ্চলে কৃষি বিপ্লব ঘটাতে বিজ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বিশাল ভূমি রয়েছে। এই ভূমিগুলো একাধিক ফসলি জমিতে রূপান্তর করতে হবে। পার্বত্য চট্টগ্রামের ভূমিতে বিজ্ঞানসম্মতভাবে কিভাবে আরো বেশি ফলন ফলানো যায় সে জন্য রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তাশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

আজ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা এ আহ্বান জানান।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের খ্যাতিমান বিজ্ঞানী, গবেষক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। এরপর ধারাবাহিকভাবে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

মূল প্রবন্ধে বায়োসায়েন্স ও স্বাস্থ্যসেবার উন্নয়নে উদ্ভাবন, প্রাকৃতিক পণ্যে ওষুধ আবিষ্কারের সম্ভাবনা এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সম্ভাবনা নিয়ে দেশের প্রখ্যাত বিজ্ঞানীরা আলোকপাত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71