1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বায়োলজিতে ক্যারিয়ার ডেভলাপের অনেক রকম সুযোগ রয়েছে -- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

বায়োলজিতে ক্যারিয়ার ডেভলাপের অনেক রকম সুযোগ রয়েছে — প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বায়োলজির দু’টি শাখা রয়েছে। যথা- বোটানি ও জিওলজি। বায়োলজি বিষয়টা অনেক বিস্তৃত। বায়োকেমিস্ট্রি থেকে শুরু করে তারপর আরো অন্যান্য বিষয় রয়েছে। ডাক্তারি এটাও কিন্তু বায়োলজি সাইন্স। সাইকোলজি এটারও বেসিসে রয়েছে বায়োলজি সাইন্স। বায়োলজির আরেকটি বৈশিষ্ট্য রয়েছে- বায়োলজি পড়লে জীবন সম্বন্ধে একরকম দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। বায়োলজি পড়া মানে নিজের সম্পর্কে জানা। তিনি বলেন, ফিজিক্সে আমরা মেকানিক্যাল জিনিস পাই। বায়োলজি মেকানিক্যাল বিষয় নয়, বায়োলজি অর্গানিক প্রসঙ্গ।

উপদেষ্টা আজ ঢাকায় বুয়েট অডিটোরিয়ামে বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড আয়োজিত ‘বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড ঢাকা সাউথ রিজিওন ২০২৫’ এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিধান রঞ্জন রায় বলেন, আমাদের বিভিন্ন ক্রিয়াকর্মের ফলে প্রকৃতিতে অনেক পরিবর্তন হচ্ছে এবং এ পরিবর্তনগুলো আমাদের জীবনে অনেক বিপর্যয় নিয়ে আসছে। ফলে এখন আমাদের প্রয়োজন হচ্ছে প্রকৃতির সঙ্গে বুঝে সহযোগিতা করে বেঁচে থাকা। আমাদের সকলের জীবনের বা রাষ্ট্রীয় নীতির পলিসি এরকম হওয়া উচিত। বায়োলজিতে ক্যারিয়ার ডেভেলপের অনেক রকম সুযোগ রয়েছে। বায়োলজি আমাদের জীবনে দৃষ্টিভঙ্গি গড়ার ক্ষেত্রেও আমাদের সহায়তা করে।

বাংলাদেশ বায়োলোজি অলিম্পিয়াড, ঢাকা সাউথ রিজিওনের প্রেসিডেন্ট ড. তাহমিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হাসিনা খান, অধ্যাপক রাখা হরি সরকার, বাংলাদেশ বায়োলোজি অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তারিক আরাফাত প্রমুখ।

প্রায় ১৩শ’ জন শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71