1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এ কথা তো আমরা বলিনি -- নাহিদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এ কথা তো আমরা বলিনি — নাহিদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এ কথা তো আমরা বলিনি।

মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা কিন্তু বলি নাই যে, জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় নির্বাচন দিতে হবে। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তারিখ ঘোষণার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করে স্থানীয় সরকার নির্বাচন দিক। আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে পরিকল্পিতভাবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়েছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের বিরোধিতা কেউ কখনো করেনি। প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময় দিয়েছেন, আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি। এর মধ্যে নির্বাচন হতে পারে। তবে এর মধ্যে আমরা বিচার এবং সংস্কারের কথা বলেছি।

গণপরিষদ নির্বাচন একই সঙ্গে করতে হবে, সেই কথাটা আমরা বলেছি। স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা কিন্তু আজকে আমরা হঠাৎ দিচ্ছি না। এটা এর আগেও দেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতির সমাধান হিসেবে আমাদের দায়িত্ব-কর্তব্য বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের মাঝে হাজির হওয়া। আমরা কেবল দায়িত্ব পালন করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71