1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী এভাবেই ফিরে আসতে পারতো -- সারজিস | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী এভাবেই ফিরে আসতে পারতো — সারজিস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়ার পর এ মন্তব্য করেন তিনি।

পোস্টে সারজিস আলম লেখেন, মৃত্যুদণ্ডের আদেশ প্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে।

সারজিস বলেন, হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন! ফিরে আসতে পারতেন নাম না জানা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই-বোন। কিন্তু সেই সুযোগ আর নেই।

তিনি আরও লেখেন, আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71