1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশ জতীয় হ্যান্ডবল দল আন্তর্জাতিকভাবে দেশের সুনাম বয়ে আনবে -- যুব ও ক্রীড়া উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ঢাকা-চট্টগ্রামসহ দশ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত ওমরাহ পথে সড়ক দুর্ঘটনা, মা-সহ দুই সন্তানের মৃত্যু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

বাংলাদেশ জতীয় হ্যান্ডবল দল আন্তর্জাতিকভাবে দেশের সুনাম বয়ে আনবে — যুব ও ক্রীড়া উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, হ্যান্ডবল শুধু এক স্থানে (ঢাকায়) নয়, প্রতিটি উপজেলা, জেলা এবং বিভাগ থেকে হ্যান্ডবল টিম থাকবে; স্থানীয় পর্যায় থেকে খেলোয়াড়রা খেলার সুযোগ পাবেন। আমরা ট্যালেন্ট খেলোয়াড় জাতীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো, এইভাবে আমাদের জাতীয় দল আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে।

আজ ঢাকায় পল্টনস্থ শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন কর্তৃক অয়োজিত ৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অনেক জাতীয় প্রায়োরিটিস থাকার কারণে স্পোর্টস সেক্টরে বাজেট স্বল্পতা রয়েছে। আমাদের যে স্বল্প রিসোর্স আছে তা আমরা সর্বোচ্চ উত্তম ব্যবহার করতে চাই। প্রধান উপদেষ্টা স্পোর্টসকে প্রমোট করতে চান। তাঁর একান্ত প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাত আমাদের দেশে আটটি বিভাগে স্পোর্টস হাব নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিটি স্পোর্টস হাবে হ্যান্ডবলের জন্য ইনডোর ফেসিলিটিস রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পোর্টসকে প্রমোট করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ সদিচ্ছা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, হ্যান্ডবল স্টেডিয়ামে সু্যোগ-সুবিধার কিছু সমস্যা রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) টিম আসবে এবং সমস্যাগুলো অনুসন্ধান করবে। আমরা এই ফেসিলিটিজগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সরবরাহ করতে পারব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহাম্মেদ, যুগ্ম সম্পাদক রাশিদা আফজালুন নেসা, সাবেক সহ-সভাপতি হাসানউল্লাহ খান রানা ও কোষাধ্যক্ষ খালেদ আনোয়ার-সহ অন্য কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71