1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার — সৈয়দা রিজওয়ানা হাসান | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার — সৈয়দা রিজওয়ানা হাসান

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার। তিনি বলেন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপদেষ্টা আজ রাজধানীর মিরপুরে বিএফআইডিসির ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রস্তাবিত শো-রুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানসম্পন্ন এসব সামগ্রীর বিপণনে একটি আধুনিক শো-রুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে যেমন রাজস্ব আয় বৃদ্ধি পাবে, তেমনি পরিবেশসম্মত পণ্যের ব্যবহার বাড়বে এবং জনসাধারণের কাছে সরকারি পণ্যের গ্রহণযোগ্যতা বাড়বে। তিনি আরো বলেন, সরকারি উৎপাদিত গৃহস্থালী কাঠসামগ্রীকে আরো সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, বিএফআইডিসির উৎপাদিত পণ্যে রয়েছে দীর্ঘস্থায়িত্ব, কারিগরি দক্ষতা এবং দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার, যা জনআস্থার জন্য যথেষ্ট। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি বনশিল্প খাতকে আরো প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা সম্ভব। উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তিগত সক্ষমতা এবং শো-রুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক স্থান নির্ধারণ ও অন্যান্য কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেন ।

পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীনসহ মন্ত্রণালয় ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71