1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিএফআইডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে যুগোপযোগী কৌশল নেওয়া হবে -- সৈয়দা রিজওয়ানা হাসান | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

বিএফআইডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে যুগোপযোগী কৌশল নেওয়া হবে — সৈয়দা রিজওয়ানা হাসান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি)-কে একটি লাভজনক ও গতিশীল প্রতিষ্ঠানে রূপান্তর করতে কার্যকর ও সময়োপযোগী কৌশল গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রাজধানীর মিরপুরে বিএফআইডিসি’র ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শনকালে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, বিএফআইডিসিকে আধুনিক প্রযুক্তির সংযুক্তি, দক্ষ জনবল গড়ে তোলা এবং বাজারমুখী পণ্য উৎপাদনের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।

পরিদর্শনের সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা বিএফআইডিসির উৎপাদন কার্যক্রম, ব্যবস্থাপনা কাঠামো এবং বাজার সম্প্রসারণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা, বিশেষ করে রাবার উৎপাদন বাড়াতে বিদেশ থেকে উন্নত জাতের ক্লোন আমদানির সম্ভাবনা যাচাই ও এ বিষয়ে একটি সমীক্ষা পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আসবাবপত্র শিল্পে প্রতিযোগিতা বাড়াতে একটি আধুনিক বিক্রয় ও বিপণন কৌশল প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শন ও এই আলোচনাকালে বিএফআইডিসি’র চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন-সহ মন্ত্রণালয় ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71