
টাইমসনিউজ ডেস্ক:
বাংলাদেশে ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়’-এর ‘মিশন (Mission)’ স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন।
উদ্যোক্তা: পররাষ্ট্র মন্ত্রণালয়।
সিদ্ধান্ত:
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ‘মিশন (Mission)’ স্থাপনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।
সম্পূরক বিষয়: জাতীয় রুফটপ সোলার কর্মসূচি অনুমোদন।
উদ্যোক্তা বিভাগ: বিদ্যুৎ বিভাগ।
সিদ্ধান্ত:
জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বিষয়: ‘The Code of Criminal Procedure (Amendment) Ordinance, 2025’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন।
উদ্যোক্তা: আইন ও বিচার বিভাগ।
সিদ্ধান্ত:
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘The Code of Criminal Procedure (Amendment) Ordinance, 2025’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
বিষয়: জাতীয় রাজস্ব বোর্ডের সকল শ্রেণির চাকুরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস (Essential Services) হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন।
উদ্যোক্তা: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
সিদ্ধান্ত:
জনস্বার্থ রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকুরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস (Essential Services) ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের বিদ্যমান সঙ্কট দ্রুত নিরসনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে ১) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ২) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ৩) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ৪) বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাবৃন্দের সমন্বয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
বিষয়: বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত Memorandum of Understanding between the Government of the Republic of Turkey and the Government of the People’s Republic of Bangladesh for Counter Terrorism and Security Cooperation-এর খসড়া অনুমোদন।
উদ্যোক্তা: জননিরাপত্তা বিভাগ।
সিদ্ধান্ত:
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত Memorandum of Understanding between the Government of the Republic of Turkey and the Government of the People’s Republic of Bangladesh for Counter Terrorism and Security Cooperation-শীর্ষক সমঝোতা স্মারক কার্যকরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।