1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সন্ধ্যায় ৭টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে ফোনালাপ | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সন্ধ্যায় ৭টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে ফোনালাপ

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আজ সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ১৫ মিনিটব্যাপী এ আলোচনাটি আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক ছিল বলেও জানান প্রেস সচিব।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও মার্কো রুবিওর মধ্যে আলাপ হয় দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও আন্তরিক ও গঠনমূলক করতে। বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন এই ফোনালাপে ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71