1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবনঘ‌নিষ্ঠ ক‌বি ছিলেন - শিক্ষা উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব

রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবনঘ‌নিষ্ঠ ক‌বি ছিলেন – শিক্ষা উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, রব‌ীন্দ্রনাাথ ও নজরুল দুজনই জীবনঘ‌নিষ্ঠ ক‌বি ছি‌লেন। জীবনঘ‌নিষ্ঠ ব‌লেই তাঁরা মানু‌ষের কল‌্যাণ ও মনুষ‌্যত্বের বিকা‌শের কথা ব‌লে‌ছেন।

আজ ঢাকায় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন উপলক্ষ্যে ‘দৈশিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ও নজরুল পাঠ’ শীর্ষক আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

সি আর আবরার বলেন, বর্তমা‌নে আম‌রা দৈ‌শিক ও‌ বৈ‌শ্বিক প‌রি‌স্থি‌তির দি‌কে তাকা‌লে দেখ‌বো মানুষ হি‌সে‌বে আমা‌দের যে কর্তব‌্য তা পাল‌নে আমরা উদাসীন, নি‌ষ্ক্রিয় ও ব‌্যর্থ। একজ‌নের প্রতি অন‌্যজ‌নের মান‌বিক সহানুভূ‌তি, সহম‌র্মিতা আজ বিলুপ্ত প্রায়। নি‌জের ক্ষুদ্র স্বা‌র্থে অপর‌কে নির্যা‌তিত ও নিপী‌ড়িত কর‌তে আমরা কুণ্ঠা বোধ ক‌রি না, দ্বিধা‌ন্বিত হই না। তিনি আরো বলেন, বি‌শ্বের চা‌রি‌দি‌কে আজ রণদামামা বে‌জে উঠে‌ছে । এর ফ‌লে লা‌ঞ্ছিত হ‌চ্ছে মানুষ বিপন্ন হচ্ছে মানবতা। এই নৈরাজ‌্য ও অমান‌বিক প‌রি‌বে‌শের বিরু‌দ্ধেই নজরুল বিদ্রহী কবিতা রচনা করেন।’ রবীন্দ্রনাথ চরম বিপর্য‌য়ের ম‌ধ্যেও মানু‌ষের কল‌্যাণ‌বো‌ধের প্রতি আস্থা হারা‌তে চান‌নি; ব‌লে‌ছি‌লেন, ‘মানু‌ষের ওপর বিশ্বাস হারা‌নো পাপ’।

উপদেষ্টা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল এই ভয়াবহ পৃ‌থিবী‌তে জীবনের জয়গান গাইবার অনু‌প্রেরণা দি‌য়ে‌ছেন আমা‌দের। এইজন‌্যই এই দুই ক‌বি আমা‌দের জন‌্য প্রাস‌ঙ্গিক। তাঁ‌দের রচনার মান‌বিক আবেদ‌নে উদ্বুদ্ধ হওয়ার জন‌্য তাঁ‌দের পাঠ-অধ‌্যয়ন আমা‌দের জন‌্য আব‌শ্যিক।

শিক্ষা উপদেষ্টা আরো বলেন, ‘দার্শ‌নিক Will Durant মানু‌ষের ইতিহাস সম্প‌র্কে ব‌লে‌ছি‌লেন, আমি যখনই মানু‌ষের ইতিহা‌সের দি‌কে তা‌কি‌য়ে‌ছি, তখন ম‌নে হ‌য়ে‌ছে, এ যেন রক্তবাহী এক নদী। মানুষ পরস্প‌রের প্রতি নিষ্ঠুরতায়, ভ্রাত্রী ঘাতী সংঘা‌তে যে রক্ত ঝ‌রি‌য়ে‌ছে তাই ব‌য়ে নি‌য়ে চ‌লে‌ছে এই ভয়াবহ নদীর স্রোত। তা দে‌খে আমি বেদনায় বিষণ্ন হ‌য়ে‌ছি। কিন্তু আমি যখন এই নদীর দুই তী‌রের‌ দি‌কে তা‌কি‌য়ে‌ছি, তখন দেখলাম, সেখা‌নে মানুষ ক‌বিতার ছ‌ন্দে, গা‌নের সু‌রে, সমুন্নত ভাস্ক‌র্যে জীবনের জয়গাঁথা রচনা ক‌রে চ‌লে‌ছে’।

অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোরশেদ শফিউল হাসান, প্রাবন্ধিক ও গবেষক, অধ্যাপক মোহাম্মদ আজম, মহাপরিচালক, বাংলা একাডেমি এবং কুদরত-এ-হুদা, প্রাবন্ধিক ও গবেষক, পরিচালক, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো: ওমর ফারুক, রেক্টর (সচিব), বিসিএস প্রশাসন একাডেমি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71