
টাইমসনিউজ ডেস্ক:
আগামী ১৮ জুলাই শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ২টায় অনুষ্ঠেয় ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (MCQ Type) এর আসন বিন্যাস বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার্র্থীগণ আগামী ১০ জুলাই হতে কর্মকমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
সংশ্লিষ্ট সকলকে উক্ত ওয়েবসাইট ভিজিট করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আজ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।