1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজস্ব বোর্ডের প্রথম সচিব বরখাস্ত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

রাজস্ব বোর্ডের প্রথম সচিব বরখাস্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিতি ও চাকরি থেকে পালিয়ে থাকার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রাইসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার জনস্বার্থে এ বিষয়ে একটি দাপ্তরিক আদেশ জারি করা হয়েছে।

প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তানজিনা রাইসকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা আবশ্যক ও সমীচীন ছিল।

আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন। এই বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71