1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এনবিআর বিলুপ্তির ঘোষণা -- জ্বালানি উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব

এনবিআর বিলুপ্তির ঘোষণা — জ্বালানি উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নাম থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায়ের অগ্রগতি নিয়ে রোববার (১৩ জুলাই) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডকে দুটি বিভাগ করা হয়েছে। একটির নাম রাজস্ব নীতি বিভাগ এবং আরেকটির নাম রাজস্ব বাস্তবায়ন বিভাগ।’

দুইটি বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে বলেও জানান ফাওজুল কবির।

এনবিআর কর্মকর্তাদের আন্দোলন এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে পরিণত করেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল।

‘এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। তাদের কর্ম তৎপরতার মাধ্যমেই সেই আস্থা ফিরিয়ে আনতে হবে,’ যোগ করেন জ্বালানি উপদেষ্টা।

দেশের অর্থনীতি প্রত্যাশার জায়গায় না এলেও এখন গতিশীল হয়েছে বলে দাবি করেন ফাওজুল কবির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71