1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সংক্ষিপ্ত ভাবে যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে-২০২৫ পালিত | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

সংক্ষিপ্ত ভাবে যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে-২০২৫ পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আজ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত যাত্রাবাড়ীর জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা সংলগ্ন ঢাকা সিলেট হাইওয়েেতে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৫ অনুষ্ঠান পালিত হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হয়েছে।

চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসার ছাত্র ও আলেম সমাজ সাহসী ভূমিকা পালন করেছেন। যার কারণে মাদরাসার ছাত্র ও আলেম সমাজ ইতিহাসে অনন্য হয়ে আছেন। সেই বীরত্বগাঁথা স্মরণে এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হয়েছে মাদরাসা রেজিস্ট্যান্স ডে- ২০২৫। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের অন্যতম শক্ত ঘাঁটি। এখানে অনেক ছাত্র জনতা আহত ও নিহত হয়েছেন। মাদরাসাছাত্র ও আলেম সমাজের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য ও তাঁদের অবদানের স্বীকৃতি প্রধানের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ অনুষ্ঠান আয়োজন করেছে।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যগণ স্মৃতিচারণ করেন , জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীগণ বক্তব্য প্রদান করেন। সাংস্কৃতিক পরিবেশনায় হামদ, নাত, কবিতা আবৃত্তি, প্রতিবাদী গান পরিবেশন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম এবং মোহাম্মদ শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব পদমর্যাদা)

অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব, ড. খ ম কবিরুল ইসলাম বলেন, চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসার ছাত্র ও আলেম সমাজের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তিনি বলেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, অনুষ্ঠান সংক্ষিপ্ত করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তাই অনুষ্ঠানের সমাপ্তি হচ্ছে। আমরা এই জুলাই মাসের মধ্যেই একদিন এই অনুষ্ঠান পুনরায় আয়োজন করব ইনশাল্লাহ। দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71