
নিজস্ব প্রতিবেদক:
আজ শুক্রবার ছোট পর্দার অভিনেতা জাহের আলভীও শোক প্রকাশ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করে জাহের আলভী লিখেছেন, কেউ মানুক আর না মানুক , আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
কদিন আগে জাহের আলভী একাত্তর ও মুক্তিযুদ্ধ বিষয় নিয়েও পোস্ট দিয়েছেন।
এ নিয়ে অনেকে তাকে আওয়ামী তকমাও দিয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ১৫ আগস্ট ঘিরে কেউ কোনো কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা শোক পালন করছেন। তারা ছবি ও কলমে নানাভাবেই শোক প্রকাশ করছেন। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।