1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

মধুখালীতে বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মনিরুজ্জামান মুন্নু:-

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার বিকালে আশাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গাজনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো.আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর—১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম।

জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বাবলু কুমার রায়, সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান,হায়দার আলী মোল্যা,আব্দুল আলিম মানিক, উপজেলা যুবদলের আহবায়ক এসএম মুক্তার হোসেন, সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল, কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, সদস্য সচিব তানভির আহমেদ শিমুল, উপজেলা ওলামা দলের সভাপতি মাও. রাজিবুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপি’র সাবেক নেতা মো. লিয়াকত শেখ, মো. মিজানুর রহমান, মাঈদুল ইসলাম উজ্জল, আশরাফ উদ্দিন মন্ডল মানিক, মধুখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, স্থানীয় নেতা জাফর শেখ, আব্দুর রহিম প্রমুখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মধুখালী পৌর বিএনপি’র আহবায়ক শরিফুল ইসলাম,সদস্য সচিব কামরুজ্জামন মিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরিদুল ইসলামসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, গাজনা ইউনিয়ন বিএনপি, মেগচামী ইউনিয়ন বিএনপি, জামালপুর ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। জনসভায় কয়েকহাজার লোক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71