1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অষ্টাদশ বিসিএস ফোরাম ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের অভিষেক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

অষ্টাদশ বিসিএস ফোরাম ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের অভিষেক

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

বাংলাদেশ সিভিল সার্ভিসের অষ্টাদশ বিসিএস ফোরাম ২০২৫-২৬ মেয়াদে ফোরামের নবগঠিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান আজ ঢাকায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অষ্টাদশ বিসিএস ফোরাম একটি পেশাজীবী সংগঠন। এ ফোরামের সদস্যগণ স্ব স্ব ক্ষেত্রে সরকারি দায়িত্বের পাশাপাশি নানাবিধ সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তামূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন। অষ্টাদশ বিসিএস এর ১৯টি ক্যাডারের প্রায় ১৫০০ কর্মকর্তা এ ফোরামের সদস্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71