1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ ও প্রতারণা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার ---- উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ ও প্রতারণা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার —- উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ ও প্রতারণা রোধে গৃহীত কার্যক্রম অবহিতকরণ সংক্রান্ত এক প্রেস ব্রিফিং আজ ২৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন এবং সচিব মিজ নাসরীন জাহান উপস্থিত সাংবাদিকদের মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। শুরুতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব মিজ নাসরীন জাহান গৃহীত কার্যক্রমসমূহ অবহিত করেন এবং পরবর্তীতে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

সচিব তার বক্তব্যে বলেন, টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে অস্বাভাবিক মুল্য বৃদ্ধি রোধে স্বল্পমেয়াদি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন, আইন বিধিমালা সংশোধন সহ মনিটরিং এবং সুশাসন নিশ্চিতে সামগ্রিক ব্যবস্থা গ্রহন করেছে। এ বিষয়ে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।

গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে মন্ত্রণালয় কর্তৃক ৪ টি নির্দেশনা জারি, টাস্কফোর্স গঠন, লাইসেন্সবিহীন এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকগণকে নির্দেশনা প্রদান, নন-রিফান্ডেবল টিকিটের ট্যাক্স ফেরত প্রদান, আইন ও বিধিমালা সংশোধন এবং ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম (OTAMS) তৈরির কথা জানানো হয়।

সংবাদিকের এক প্রশ্নের জবাবে বিমান উপদেষ্টা বলেন, ফ্লাইট এক্সপার্ট নামক একটি প্রতিষ্ঠানের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । তিনি উল্লেখ করেন যে, টিকিট মূল্য নির্ধারণ সাধারণত চাহিদা ও সময়ের উপর নির্ভর করে। কিছু অসাধু ব্যবসায়ী উদ্দেশ্যমূলকভাবে টিকিট সংকট সৃষ্টি করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের পক্ষ থেকে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে।

উপদেষ্টা টিকেটের গায়ে বিক্রয়মূল্য উল্লেখ নিশ্চিতকরনপূর্বক লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমেই এয়ার টিকেট ক্রয়ের উপর গুরুত্ব আরোপ করেন এবং উদ্যোগ বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের সংবেদনশীল ভুমিকা গ্রহণের আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71