1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদকরণের জন্য সমন্বিত সমীক্ষার খসড়া প্রতিবেদনের উপর মতামত আহ্বান | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদকরণের জন্য সমন্বিত সমীক্ষার খসড়া প্রতিবেদনের উপর মতামত আহ্বান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদকরণের জন্য সমন্বিত সমীক্ষার খসড়া প্রতিবেদনের উপর মতামত আহ্বান করেছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর।

“হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করণের জন্য সমন্বিত সমীক্ষা” শীর্ষক প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদনের (হালনাগাদকৃত হাওর মহাপরিকল্পনা) খসড়া সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থাসহ সর্বসাধারণের মতামতের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mowr.gov.bd) এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে (dbhwd.gov.bd) ২৪ আগস্ট (রবিবার) প্রদর্শন করা হয়েছে।

এ খসড়া প্রতিবেদনের বিষয়ে কোনো মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা বা কোন ব্যক্তির কোন মতামত বা পরামর্শ থাকলে তা আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: তারিখের মধ্যে
dbhwd.hmp@gmail.com এ ইমেইলের মাধ্যমে
পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

অথবা, ডাকযোগে মহাপরিচালক, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ৭২, গ্রীন রোড, ঢাকা এ ঠিকানায় মতামত প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71