1. admin@timesnews71.com : অ্যাডমিন :
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে -- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

টাঙ্গুয়ার হাওরের গুরুত্ব তুলে ধরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এই হাওরের জীববৈচিত্র্য ও মাছ রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে টাঙ্গুয়ার হাওরকে দায়িত্বশীল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

উপদেষ্টা আজ রাতে সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলার মৎস্য সম্পদ রক্ষায় করণীয় বিষয়ক মত বিনিময় সভায় এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা বলেন, অবৈধ জালের আমদানি-রপ্তানি ও ব্যবহার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করলে হাওর ও নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার কমবে, ফলে মাছের বংশবৃদ্ধি বাড়বে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, হাওরে পলি অপসারণ, মাছ রক্ষায় নিষিদ্ধকাল ঘোষণা এবং অভয়াশ্রম সৃষ্টি করা গেলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। তবে এককভাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সমস্যার সমাধান করতে পারবে না। ভূমি, কৃষি, পানি ও পরিবেশ মন্ত্রণালয়সহ আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে এ সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, বিভাগীয় মৎস্য অফিসের পরিচালক মো. আসাদুল বাকী, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিমসহ বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71