1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে দারুসসালাম থানা পুলিশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে দারুসসালাম থানা পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

আলী আহসান রবি :-

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুসসালাম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: ১। নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য মোঃ আল আমিন (৩২) ২। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ আক্কাস মিয়া (৫২) ৩। চাঁদপুর সদর ১২ নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ মাঝি (৩৮) ৪। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ নেছার মিয়া (৪৮) ৫। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ ইউসুফ আলী (৪৮) ৬। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ ফারুক হোসেন (৪৭) ৭। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ মকবুল মৃধা (৫৪) ৮। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ মানিক মিয়া (৩৮) ৯। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ শাহীন (৫০) ১০। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ নাঈম (২৫) ১১। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ এমদাদুল হক (৩৭) ও ১২। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ আব্দুল আলীম (২২)।

দারুসসালাম থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশকিছু নেতাকর্মী বিকাল আনুমানিক ১৫.৪০ ঘটিকার সময় দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এরকম সংবাদ পাওয়ার পর থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিক ১২ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকীরা সটকে পড়ে।

গ্রেফতারকৃত ১২ জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71