1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কৃষকেরাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে -ধর্মমন্ত্রী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কৃষকেরাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে -ধর্মমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলছেন, কৃষিই আমাদের অর্থনীতির প্রাণ। দেশের সামগ্রিক উন্নয়নে কৃষির অবদান অপরিসীম। কৃষকরাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে।
আজ জামালপুরের দেওয়ানগঞ্জে অফিসার্স ক্লাব হলরুমে জিলবাংলা চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সভায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, কৃষির আধুনিকায়নের মাধ্যমে কৃষকদের ভাগ্যোন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। কৃষির যান্ত্রিকীকরণে সরকার ভরতুকি প্রদান করে যাচ্ছে। এছাড়া, সার, বীজ, বিদ্যুৎ ও জ্বালানির ওপর ভরতুকি প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

ধর্মমন্ত্রী আরো বলেন, বহুবিধ কারণে আখচাষ ধারাবাহিকভাবে কমে গেছে। এর ফলে বেশ কয়েকটি চিনিকল বন্ধ হয়ে চিনি উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। চিনির বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ছে। মন্ত্রী আখচাষিদের পূর্বের ন্যায় আখচাষ করে চিনি শিল্পকে পুনরুজ্জীবিত করার অনুরোধ জানান।

সভায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জিলবাংলা চিনিকল ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মান্নান মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71