
রাজিব হোসেন, মধুখালী:-
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ছয়টি পূজা মন্ডপ পরিদর্শন কালে
জাতীয়বাদী দল বিএনপি’র আড়পাড়া ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী এহিয়া খান তার বক্তব্য বলেন
এদেশে যেমন মুসলমানদের অধিকার আছে ধর্ম পালন করার তেমনি হিন্দুদেরও ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার অধিকার আছে। যার যার ধর্ম এবং উৎসব সেই সেই পালন করবে এটা তাদের ন্যায্য অধিকার আমরা একে অপরের উৎসব এবং ধর্ম পালন করতে সহযোগিতা করব। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই ভাই ভাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই আমরা সকলে মিলে দেশটাকে সুন্দর করে সাজাতে চাই।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের জাতীয়বাদী দল বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ আউয়াল শেখ, ও আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্লা, আড়পাড়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুজিত সরকার, মোঃ কাছেদ মোল্লা, মহাব্বার হোসেন, ইয়াদুল শেখ,মিঠু মোল্লা, আশিক ঠাকুর, জিয়ার চোকদার, বিল্লাল মোল্লা, সেলিম মোল্লা, বাবলু মোল্লা, মাহাবুর শেখ, রউব মেম্বার সহ আড়পাড়া ইউনিয়নের বিএনপি’র অঙ্গসংগঠনের সকল নেতাকর্মি।