1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এটা ভাবার কোনো কারণ নাই যে রাজপথে, তৃণমূলে কেবল একটাই দল আছে -- নাহিদ ইসলাম | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

এটা ভাবার কোনো কারণ নাই যে রাজপথে, তৃণমূলে কেবল একটাই দল আছে — নাহিদ ইসলাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এটা ভাবার কোনো কারণ নাই যে রাজপথে, তৃণমূলে কেবল একটাই দল আছে। বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, নাগরিক শক্তির উত্থান ঘটেছে, তারুণ্যের উত্থান ঘটেছে, চব্বিশের শক্তির উত্থান ঘটেছে এবং এই শক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করতে পারবে না।’

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় পদযাত্রা শেষে নীলফামারীর চৌরঙ্গী মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। আগামী নির্বাচনের আগেই বিচার, সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে নতুন একটা সংবিধান লাগবে। আওয়ামী লীগের সংবিধান, মুজিববাদের সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। যেই সংবিধান আমার-আপনার অধিকার রক্ষা করতে পারে নাই, যেই সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারে নাই। সেই সংবিধান জনগণের সংবিধান নয়, ফলে সেই সংবিধান রাখার আর কোনো মানে হয় না।’

এ সময় এনসিপির আহ্বায়ক বলেন, ‘যদি গণঅভ্যুত্থানের পরে আমাদের সকল দাবি পূরণ হয়ে যেত তাহলে আমাদের আর রাস্তায় নামা লাগত না, আমাদের রাজনৈতিক দল গড়া লাগত না। আজ এক বছর হয়েছে, আমাদের এইসব দাবি পূরণ করা হচ্ছে না। কেবল নির্বাচন, নির্বাচন বলে আমাদের সামনে একটা মুলা ঝুলানো হচ্ছে। আমরা এই সমস্ত ধোকাবাজি আর বিশ্বাস করব না। আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচিত সরকার চাই। কিন্তু নির্বাচনের আগে এই গণঅভ্যুত্থানে যারা হত্যা করেছে, শেখ হাসিনা ও তাঁর দোসর, যারা বাংলাদেশের প্রতিটি এলাকায় এলাকায় যারা লুকিয়ে আছে, তাদের বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71