1. admin@timesnews71.com : অ্যাডমিন :
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ৫০০০ টাকা ভাতা বাড়ালো সরকার, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কৃতজ্ঞা প্রকাশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্ষা উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারি ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ওয়ার্নার

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ৫০০০ টাকা ভাতা বাড়ালো সরকার, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কৃতজ্ঞা প্রকাশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

অর্থ মন্ত্রণালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধিনে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার হার ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর দুইটায় অনুষ্ঠিত হওয়া এই সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার হার ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের মাসিক সম্মানি ভাতা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ভিজিএফ কার্যক্রমকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির কার্যপরিধিভুক্ত করার সুপারিশ করা হয়েছে। সভায় ২০২৬-২৭ অর্থবছরে ২ লাখ ৭৩ হাজার ৫১৪ জন জেলেকে নতুনভাবে অন্তর্ভুক্ত করে মোট ১৫ লাখ জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় আনার সুপারিশ করা হয়।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক মেহবুবের রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিনের চাওয়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধিনে থাকা খেতাবপ্রাপ্ত,আহত, শহীদ পরিবারের ভাতা বৃদ্ধি হোক। বিগত পতিত সরকারের আমলে কয়েক বার ফাইল ফেরত দেওয়া হয়। আমি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছি ভাতা বৃদ্ধি করার। এ ব্যাপারে উপদেষ্টা মহোদয়ের কয়েকবার দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন।

সর্বশেষ ভাতা বৃদ্ধি হওয়ায় আমি সরকারকে এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাই। মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পেরে আমার মনের কাছে ভালো লাগছে। অক্টোবর থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধিনে ভাতাপ্রাপ্ত সব মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা প্রতি মাসে সবাইকেই ৪ হাজার টাকা করেছি। যার মাধ্যমে আমি খেতাবপ্রাপ্ত,আহত, শহীদ পরিবারের খেদমত করতে পেরেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71