1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গোলাপি আভায় মুগ্ধতা ছড়ালেন মিম | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

গোলাপি আভায় মুগ্ধতা ছড়ালেন মিম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

টাইমসনিউজ ডেস্ক:-

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের নতুন ফটোশুট মানেই ভক্তদের জন্য বিশেষ কিছু। গ্ল্যামারাস সাজে মুগ্ধতা ছড়াতে ভুল করেন না কখনো। শুক্রবারও তেমনটাই করলেন। গোলাপি আভার পোশাকে হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছেন অনুসারীদের।

শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে একসঙ্গে ১৭টি ছবি পোস্ট করেন মিম। তাতে দেখা গেল, গোলাপি আভার একটি গাউন পরেছেন তিনি। পোশাকটি নিয়েছেন লুম অ্যান্ড লাইফস্টাইল থেকে। আর সেজেছেন আকলিমা’স বিউটি পার্লার থেকে। ছবিগুলোর কৃতিত্ব পূর্ণ ফটোগ্রাফির।

পোস্টের ক্যাপশনে মিম লিখেছেন, ‘ব্লাশিং ইন পিঙ্ক, ব্লুম উইদিন’। অর্থাৎ তিনি গোলাপি রঙে যেন আরো প্রাণবন্ত হয়ে ফুটে উঠেছেন।

মিমের ওই পোস্টে ভক্তদের প্রশংসা চোখে পড়ার মতো। একজন লিখেছেন, ‘আমাদেরও একটা মিম রয়েছে, যা বলিউড-হলিউড-তামিল নায়িকাদের হার মানায়’; আরেকজনের মন্তব্য, ‘সৌন্দর্যের মাপকাঠি। কেউ যদি বলে, বাংলাদেশের সুন্দরীদের প্রতিনিধিত্ব করতে পারে কে? তিনি মিম।’ আবার আরেকজন লিখেছেন, ‘সেরার সেরা যদি সুন্দরী নায়িকা বর্তমানে বাংলাদেশে কেউ থাকে, সেটা হচ্ছেন মিম।’

মিমকে সর্বশেষ দেখা গেছে কাজী আসাদের ওয়েব ছবি ‘লাইফলাইন’-এ। এটি মুক্তি পেয়ছে চরকিতে। যদিও ছবিটি আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। এতে মিমের সঙ্গে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, খায়রুল আলম সবুজ, আ খ ম হাসান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71