1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভিড়ের মাঝে অশালীন আচরণের শিকার গায়িকা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভিড়ের মাঝে অশালীন আচরণের শিকার গায়িকা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

কনসার্ট শেষে অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে অশালীন আচরণ ও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডালস, এমনটাই অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ভারতের দেহরাদূনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ওই অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন জেসমিন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কনসার্ট শেষে মঞ্চের একদম সামনে এসে প্রথম সারির অনুরাগীদের দেওয়া গোলাপ গ্রহণ ও হাত মেলানোর চেষ্টা করেন তিনি। ঠিক তখনই ভিড়ের মধ্যে থাকা কয়েকজন ব্যক্তি তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ উঠেছে। সে সময় গায়িকাকে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে দেখা যায়।

তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই গায়িকার পাশে দাঁড়িয়েছেন এবং পাবলিক অনুষ্ঠানে নারী শিল্পীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন।

কনসার্টটিতে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার জনপ্রিয় গান ‘জাইয়ে সাজনা’ গেয়েছিলেন জেসমিন। এছাড়াও নিজের বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। বিনামূল্যে করা এই চ্যারিটি শোতে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71