1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চার প্রকল্পের দায়িত্ব মানে চারটি গাড়ি, নিয়ম পরিবর্তন হবে : সালেহউদ্দিন | টাইমস নিউজ ৭১
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাবার ‘চেয়ার’ পেয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ঈদের আগেই শুরু শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার – শিক্ষা মন্ত্রীদ্বয় পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হব – স্বরাষ্ট্র মন্ত্রী অনেক কাজ, নষ্ট করার মত সময় আমাদের হাতে নেই : বাণিজ্যমন্ত্রী যারা বিএনপিকে ভোট দিয়েছেন আর যারা দেননি সবার অধিকার সমান – প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান – স্বরাষ্ট্রমন্ত্রী নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী মিলন

চার প্রকল্পের দায়িত্ব মানে চারটি গাড়ি, নিয়ম পরিবর্তন হবে : সালেহউদ্দিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অনেক প্রকল্প পরিচালক চার প্রকল্পের দায়িত্বে থাকেন। তার মানে চার প্রকল্পের কারণে তার চারটি গাড়ি। এখন থেকে এটা আর চলবে না।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসিতে পরিকল্পনা কমিশন, মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের অর্থ অপচয় বন্ধ করতে হবে। প্রকল্পের বাস্তবতা ও বরাদ্দ কী হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। বাইরের টাকা ইচ্ছেমতো খরচ নয়। স্বচ্ছতা ও জবাবদিহি ছাড়া কিছু চলবে না। ব্যবসা-বাণিজ্য ও জীবন-জীবিকার প্রকল্প চালু রাখা হবে। বড় বা মেগা প্রকল্পের অর্থছাড় বড় হয়, তাই এ বিষয়ে পরে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বার্ষিক কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে সালেহউদ্দিন বলেন, এটা নিয়ে চিন্তা করার কারণ অনেক প্রকল্প পরিচালক (পিডি) চার প্রকল্পের দায়িত্বে। চারটি প্রকল্পের দায়িত্ব মানে চারটি গাড়ি, এটা আর চলবে না। আমি অ্যাসেস (মূল্যায়ন) করে দেব। অনেকে কম টাকা ব্যয় করতে পারে না। ক্লাইমেট বিরাট ব্যাপার, বন্যা হয়, পরিবেশের নামে অনেক টাকা খরচ হয়। প্রকল্পে সমন্বয়হীনতা আছে, এটা দূর করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71