1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ডিজেল অকটেন পেট্রোলের দাম কমলো বাড়লো কেরোসিনের দাম | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ডিজেল অকটেন পেট্রোলের দাম কমলো বাড়লো কেরোসিনের দাম

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

জুন মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী প্রতিলিটার ডিজেল কমেছে ২ টাকা আর পেট্রল ও অকটেনের দাম কমেছে লিটারে ৩ টাকা করে। তবে লিটারে ১০ টাকা বেড়েছে কেরোসিনের দাম।

এতে বলা হয়েছে, জুনে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১০২ টাকায়। এছাড়া প্রতিলিটার অকটেন বিক্রি হবে ১২২ টাকায় আর পেট্রল পাওয়া যাবে ১১৮ টাকায়। অন্যদিকে প্রতিলিটার কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা।

আগে প্রতিলিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১০৪ টাকা, পেট্রল ১২১ ও অকটেনের দাম ছিল ১২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জুন থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71