1. admin@timesnews71.com : অ্যাডমিন :
*ঢাকা-আদ্দিস আবাবা রুটে সরাসরি ফ্লাইট চালু* | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

*ঢাকা-আদ্দিস আবাবা রুটে সরাসরি ফ্লাইট চালু*

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ঢাকা, ০৩ নভেম্বর ২০২৪: আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা রুটে উদ্বোধনী ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইথিওপিয়ান এয়ারলাইনস এর বোয়িং ৭৮৭-৯০০০ ড্রিমলাইনার, ফ্লাইট ইটি ৬৭৮ সকাল ৮:৪০ মিনিটে বাংলাদেশের রানওয়ে স্পর্শ করে। এসময় একটি জল কামান স্যালুট ফ্লাইটটিকে স্বাগত জানায়। ঢাকা থেকে ফিরতি ফ্লাইটটি সকাল ৯ টা ৪০ মিনিটে আদ্দিস আবাবার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই রুটে নিয়মিত উড়োজাহাজগুলো রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাবে। এছাড়া অতিরিক্ত ফ্লাইট প্রতি সোমবার এবং শুক্রবার সকালে ঢাকা ছাড়বে।

ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু এবং ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচার ইথিওপিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বেবিচক চেয়ারম্যান ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্রতিনিধিদলকে স্বাগত জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc)।

প্রধান অতিথি তার বক্তৃতায় আজকের দিনকে একটি ঐতিহাসিক দিন উল্লেখ করেন বলেন ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার শীর্ষস্থানীয় ক্যারিয়ার হিসাবে স্বীকৃত এবং বাংলাদেশে এর প্রবেশ দেশের এভিয়েশন শিল্পের এক নতুন দিগন্তের উন্মোচন হলো। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলে আমি আশাবাদী। তিনি আরও বলেন, এই অংশীদারিত্ব বিভিন্নভাবে নতুন সুযোগের দরজা খুলে দেবে এবং বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও আফ্রিকার মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলবে। তিনি ইথিওপিয়াকে আফ্রিকার প্রবেশদ্বার উল্লেখ করে বলেন যে, এর মাধ্যমে আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকার দেশগুলোর সাথে যোগাযোগে আরও সহজ হবে যা আমাদের ভ্রমণ ও বাণিজ্যের সুযোগকে আরও প্রসারিত করবে।

এসময় আরও বক্তব্য প্রদান করেন ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু, ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচার, বেবিচক এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি (Air Commodore Abu Sayeed Mehboob Khan, BSP, BUP, ndc, psc), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোঃ কামরুল ইসলাম, বিএসপি, বিপিপি, এসিএসসি, পিএসসি, পিএইচডি (Group Captain M Kamrul Islam, BSP, BPP, acsc, psc, PhD) এবং বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ গণমাধ্যম ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। তারা নতুন রুটের সম্ভাবনা, এর অর্থনৈতিক প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কর্মকর্তারা জানান, ইথিওপিয়ান এয়ারলাইন্সের এই সংযোগ বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং দেশটির বাণিজ্য ও পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদী।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস), বেবিচক ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক গণমাধ্যম ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71