
আমিনুর রহমান নবাবগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ দিন যাবৎ চোরাচালান কাজে নিয়োজিত এবং ওয়ারেন্টভুক্ত আসামি মোকলেছুর রহমান গ্রেপ্তার হয়েছে।
ঢাকা নবাবগঞ্জ উপজেলা আগলা বাগান বাড়ি স্থায়ীভাবে বসবাসকারী মো: মকলেছুর রহমান, পিতা:আবদুল মজিদ তিনি দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চোরা চালান ব্যবসা করে আসছে। কতিপয় অসাধু ক্ষমতাবান লোকের আস্রয়ে মকলেছুর রহমান চোরাচালান অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। মকলেছুর রহমান এলাকায় থাকাকালীন নারী ঘটিত অনেক অপকর্মের সাথে জড়িত ছিলেন। গতকাল তাকে পুলিশ প্রশাসন গ্রেপ্তারের পর অত্র বাগান এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।