1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নেপালের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নেপালের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের অ্যাম্বাসেডর ঘনশ্যাম ভান্ডারী( Ghanshyam Bhandari)।
আজ দুপুরে ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তাদের মধ্যে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নেপালের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দুটি দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করার অনেক সুযোগ রয়েছে। আগামী দিনে উভয় দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমাজে অনগ্রসর অংশকে মূলধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে এবং শিশু ও নারীদের মাতৃসেবা, স্বাস্থ্যসেবা এবং সমাজে অবহেলিত মানুষের উন্নয়নসহ নানা বিষয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে আরও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেছেন শারমীন এস মুরশিদ । নেপালের রাষ্ট্রদূত দুদেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এ আশাবাদও ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71