1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী আক্রান্ত হলে একে অপরের পাশে দাঁড়াবে দেশ দু’টি। সৌদি বিশেষজ্ঞদের পাশাপাশি গণমাধ্যমেও এ চুক্তির ভূয়সী প্রশংসা করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি কর্মকর্তা বলেন, ‘এই চুক্তিটি বছরের পর বছর ধরে চলা আলোচনার চূড়ান্ত পরিণতি। এটি নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া নয় বরং আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী এবং গভীর সহযোগিতার একটি প্রাতিষ্ঠানিক রূপ।’

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ব্যবহার অন্তর্ভুক্ত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি যা সকল সামরিক উপায়কে অন্তর্ভুক্ত করে।’

‘যুবরাজ ও পাকিস্তানি প্রধানমন্ত্রীর কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর’ এই শিরোনামে সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন টাওয়ার সৌদি এবং পাকিস্তানি পতাকা দিয়ে সজ্জিত হয়েছে।

ওকাজ মুতেব আল আওয়াদের লেখা একটি কলাম প্রকাশ করেছে, যেখানে প্রতিরক্ষা চুক্তির ব্যাপক প্রশংসা করা হয়েছে।

কলামের শিরোনাম ছিল ‘ইসলামিক ফ্রন্টের ঐতিহাসিক দুর্গ: পাকিস্তানি পারমাণবিক প্রতিরক্ষার মাধ্যমে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণ হলো’।

আওয়াদ বলেন, ‘এই চুক্তি দুই দেশের সম্পর্কের আরো গভীর এবং সুসংহত পর্যায়ের সূচনা করে।’ তিনি চুক্তিটিকে ‘আঞ্চলিক প্রতিরোধের পুনর্নির্ধারণ’ হিসেবে অভিহিত করেন।

এই সৌদি লেখক বলেন, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ যার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে এবং মুসলিম বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর মধ্যে একটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71