1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুরে প্রতীমা ভাঙচুরে গ্রেপ্তার ব্যক্তি ভারতীয় নাগরিক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুরে প্রতীমা ভাঙচুরে গ্রেপ্তার ব্যক্তি ভারতীয় নাগরিক

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

ফরিদপুরের ভাঙ্গা বাজারের হরি মন্দির ও কালি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির একজন ভারতীয় নাগরিক। তার নাম সঞ্জিত বিশ্বাস (৪৫)।

সোমবার বিকালে ফরিদপুর জেলা পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তার হওয়া সঞ্জিত বিশ্বাস ভারতের নদিয়ার নিশি কান্ত বিশ্বাসের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতীমা কে বা কারা ভাঙচুর করেছে— এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ সুপার মো. আব্দুল জলিল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। এসময় দেখেন হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোঁচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালি মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা হয়েছে। তখন ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার বিষয়ে তদন্তকালে কালি মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের উপর শয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পান। জিজ্ঞাসাবাদে একজনকে (বৃদ্ধ ব্যক্তি) স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। অপর ব্যক্তিকে নাম-পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম-পরিচয় না জানালে তার ওপর সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদকালে একবার বাংলা এবং একবার হিন্দি ভাষায় কথা বলে। পরে তার নাম সঞ্জিত বিশ্বাস (৪৫), পিতা নিশি কান্ত বিশ্বাস, সাং-নদীয়া এবং ভারতীয় নাগরিক বলে জানায়।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা বলেন, ‘গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাসের নামে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে তাকে ১৫১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনা সংক্রান্তে তদন্ত অব্যাহত রয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71