1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভাঙ্গায় র‍্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্ষা উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারি ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ওয়ার্নার

ভাঙ্গায় র‍্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

হৃদয় শীল, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে আনুমানিক ৪,২৬,০০০ টাকা মূল্যের ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ান) র‌্যাব-১০।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায় , শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকাল ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১০ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী ওয়েলকাম এক্সপ্রেস লিঃ (ঢাকা মেট্রো-ব-১৫-৮৯২৫) বাস থেকে মাদকসহ এক যাত্রীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতের নাম মোঃ রমজান মোল্লা (২৮)। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার পাখিমারা গ্রামের মোঃ মোস্তফা মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান মোল্লা স্বীকার করেছেন যে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে যাত্রীবাহী বাসে যাত্রী সেজে দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে সরবরাহ করতেন। তার বিরুদ্ধে মাদক আইনের দুইটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71