1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে ট্রেনের ধাক্কায় পুরোহিত নিহত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মধুখালীতে ট্রেনের ধাক্কায় পুরোহিত নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

ফরিদপুরের মধুখালীতে চরন্ত ট্রেনের ধাক্কায় পুরোহিত নিহত।
২৯ এপ্রিল ২০২৫খ্রি. মঙ্গলবার স্থানীয় সুত্রে জানা গেছে কালূখালী-ভাটিয়াপাড়া রেলপথে চালাচলকারী ভাটিয়াপাড়ামেল ট্রেনটি দুপুর দেড়টার দিকে মধুখালী রেলস্ট্রেশনে প্রবেশের ১ কিলোমিটার উত্তরে ফরিদপুর চিনিকলের পূর্বপাশে চলন্ত ট্রেনের ধাক্কায় এক পুরোহিত নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর গ্রামের একটি মন্দীরের পুরোহিতের দায়ীত্ব পালন করতেন। তার নাম অপুর্ব মাধব দাস(৪৫)। স্থানীয়রা জানান ট্রেন আসার আগে তাকে দুর্ঘটনা এলাকায় এলোমেলো ঘুরাফেরা করতে দেখা গেছে।এ বিষয়ে মধুখালী রেলস্ট্রেশন মাষ্টার কাউসার মাহমুদ জানান নিহত পুরহিত আত্মহত্যা করে থাকতে পারেন যে টুকু আমি জানতে পেরেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71