1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ টাকাসহ যৌথবাহিনীর হাতে আটক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্ষা উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারি ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ওয়ার্নার

মধুখালীতে শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ টাকাসহ যৌথবাহিনীর হাতে আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মনিরুজ্জামান মৃধা মন্নু:

ফরিদপুরের মধুখালীতে যৌথ বাহিনীর চলমান অভিযানে উপজেলা শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে পলাশ (৪৫) কে ইয়াবা ট্যাবলেট,গাঁজা ও মাদক বিক্রেতার নগদ টাকা সহ আটক করেছে যৌথ বাহিনী। সে উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধারপুর গ্রামের এম এ মান্নানের ছেলে।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬আগস্ট) সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের আড়পাড়া ইউনিয়নের রাজধাঁরপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ঔ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এই সময় তার নিকট হতে ১৫হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ হাজার টাকা মূল্যের ৮৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ১শত টাকা সহ আটক করা হয়। তিনি আরো বলেন তার সাথে থাকা অন্য ব্যক্তি পালিয়ে যায়। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71