1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজনৈতিক উদ্দেশ্যে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে জামায়াত -- রিজভী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্ষা উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গাড়ির সারি ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নিয়ে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ওয়ার্নার

রাজনৈতিক উদ্দেশ্যে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে জামায়াত — রিজভী

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ অভিযোগ এনেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “যে দল ১৯৮৬ সালে স্বৈরাচারী সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিল, তারা এখন নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে, এটি রাজনৈতিক দ্বিচারিতা।”

শনিবার (৫ জুলাই) রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন রিজভী।

বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি ইউনিট এই টুর্নামেন্টের আয়োজন করে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এই আয়োজন।

রিজভী বলেন, “বিশ্বের ইতিহাসে দেখা গেছে, জনগণ আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই নিজেদের অধিকার আদায় করে। তাই একটি জবাবদিহিমূলক সরকার ও নির্বাচিত সংসদ দেশের রাজনৈতিক উন্নয়নের পূর্বশর্ত।”

জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে রিজভীর মন্তব্য, “আপনারা এখন রাজনৈতিক বুলি আওড়ে নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলছেন। অথচ অতীতে শেখ হাসিনার পথ অনুসরণ করে কোনো দ্বিধা ছাড়াই স্বৈরাচারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছেন। এখন পরিবেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার ভান করছেন!”

তিনি ব্যঙ্গ করে বলেন, “আপনি হঠাৎ করেই কি পরিবেশকর্মী হয়ে গেলেন? যদি সত্যিই পরিবেশ নিয়ে এতই উদ্বিগ্ন হন, তাহলে বৈশ্বিক জলবায়ু সংকটের প্রতিও নজর দিন।”

এ সময় তিনি বলেন, “দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে অবিলম্বে একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা প্রয়োজন।”

রিজভী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সম্পন্ন করুন এবং একটি গ্রহণযোগ্য সময়সীমার মধ্যেই নির্বাচন সম্পন্ন করুন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71