1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আড়িয়াল বিলে গোসলে গিয়ে পানিতে ডুবে শেখ মাহমুদ(২৬) নামে এক যুবকের মৃত্যু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আড়িয়াল বিলে গোসলে গিয়ে পানিতে ডুবে শেখ মাহমুদ(২৬) নামে এক যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আড়িয়াল বিলে গোসলে গিয়ে পানিতে ডুবে শেখ মাহমুদ(২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫ টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের জালালপুর চক এলাকায় আড়িয়ল বিল থেকে এলাকাবাসী শেখ মাহমুদের মরদেহ উদ্ধার করেন। নিহত শেখ মাহমুদ উপজেলার গালিমপুর ইউনিয়নের পাইকস্যা গ্রামের মো. সিরাজ মাওলানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে উপজেলার চুড়াইন ইউনিয়নের মুসলেমহাটি গ্রামে শেখ মাহমুদ বিয়ে করেন। তারা পরিবারসহ গাজীপুরে বসবাস করেন। শনিবার গাজীপুর থেকে সস্ত্রীক শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে শ্যালকদের নিয়ে শ্বশুরবাড়ির পাশে আড়িয়ল বিলে গোসল করতে যান। গোছলের একপর্যায়ে শেখ মাহমুদ পানিতে ডুবে যায়। স্বজনরা শেখ মাহমুদকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। বিকেল প্রায় ৫ টার দিকে এলাকাবাসী ও স্বজনরা আড়িয়ল বিল থেকে শেখ মাহমুদের মরদেহ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ জালাল জানান, মৃত্যুর ঘটনাটি শুনেছি। গালিমপুর তদন্তকেন্দ্রের পুলিশ বিষয়টি দেখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71