1. admin@timesnews71.com : অ্যাডমিন :
১৬ ন‌ভেম্ব‌র যমুনার সাম‌নে অবস্থান নে‌বে জামায়াতসহ আট দল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

১৬ ন‌ভেম্ব‌র যমুনার সাম‌নে অবস্থান নে‌বে জামায়াতসহ আট দল

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নির্বাচ‌নের আগে গণ‌ভোটসহ পাঁচ দফা দাবি মানতে সরকারকে ১৬ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দল। এই সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলগুলো।

বুধবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলন থে‌কে এই ঘোষণা দেওয়া হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আলোচনার মাধ্যমে সমাধান চায় আট দল‌।

গোলাম পরওয়ার বলেন, ১৬ নভেম্বর রোববার সকালে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। বৈঠক শেষে হ‌বে সংবাদ সম্মেলন। এর আগে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।

এছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে ১৩ নভেম্বর মাঠে থাকার ঘোষণা দিয়েছে আট দল। জামায়াতের সে‌ক্রেটারি জেনা‌রেল বলেন, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের সর্বস্তরের জনশক্তি বৃহস্প‌তিবার দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন। ১৪ নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় স্মরণ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগরের মধ্যে বিক্ষোভ মিছিল হ‌বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71