
নিজস্ব প্রতিবেদক:-
আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনের সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এ সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। ৮ থেকে ১৫ ডিসেম্বর তফসিল ঘোষণার সময়সীমা।’
ঢাকা যেন পোস্টারের নগরী, ইসির কথা শুনছে না কেউঢাকা যেন পোস্টারের নগরী, ইসির কথা শুনছে না কেউ
ইসি সানাউল্লাহ বলেন, ‘বেসরকারি ব্যাংক থেকে নির্বাচনী কর্মকর্তা আপাতত নেওয়া হবে না। নির্বাচনী সামগ্রী আগের রাতেই পৌঁছে যাবে। স্থান সংকুলান হলে একাধিক বুথ হবে। ভোটের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে।’
নির্বাচনী অনুসন্ধান কমিটিকে বিচারিক ক্ষমতা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘সব দল পোস্টার না সরালে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু অন্তর্বতী সরকার নির্দলীয় তাই চলমান প্রকল্প চালু থাকবে। তবে সরকারের কেউ, পদে থেকে নির্বাচন করতে পারবে না। ইসি তার আত্মবিশ্বাসের জায়গায় যেতে চায়। ব্যালট আগের রাতে পৌঁছানোতে কোনো ঝুঁকি দেখছে না কমিশন।’