
নিজস্ব প্রতিবেদক:-
মধুখালী ডুমাইনের পঞ্চম পল্লীতে আয়োজিত নির্বাচন কালীন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কালীন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ আয়োজন ।
মধুখালী সার্কেল অফিসার বলেন অনেক গুনজন শোনা যায় কিন্তু যত গুঞ্জন শুনা যাক না কেন আমাদের আইজিপি মহোদয়ের নির্দেশ নির্বাচন হবে এবং নিরোপেক্ষ নির্বাচন হবে এতে কোন সন্দেহ নাই।

উপজেলা নির্বাহী অফিসার বলেন আমরা নিরোপেক্ষ নির্বাচন করবো এবং হবে।। আপনারা নির্ভয়ে আপনাদের ভোট দিতে যাবেন এবং ভোট দিবেন। আপনারা সবাই আমাদের সহোযোগীতা করবেন ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন , কৃষ্ণপুর গ্রামটি একটি ধর্মীয় মানুষ বেশি, কিন্তু আমি বলতে চাই আমাদের সংবিধানে জাতি ভেদাভেদ বলে কিছু নাই। আমাদের সংবিধান অনুসারে হিন্দু বৌদ্ধ মুসলমান আমাদের কাছে সবাই সমান। সুতরাং কেউ যদি নির্বাচনে ক্ষমতা দেখাতে চান আমি তাদের হাত ভেঙে দিব। কোন অন্যায় আমি বরদাস্ত করবো না। জুলাই সনদ জাতির কল্যাণের জন্য আপনারা হাঁ ভোট দিবেন। ইনশাআল্লাহ ১২ তারিখে ভোট শান্তিপূর্ণ এবং নিরোপেক্ষ হবে।
এআইএর মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, আপনারা গুজব বিশ্বাস করবেন না। প্রয়োজনে আপনারা গুজব প্রতিরোধে পুলিশের সহায়তা নিতে পারেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব নজরুল ইসলাম (পিপিএম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রওশোনারা জাহান , মধুখালী পুলিশ সার্কেল অফিসার সহ মধুখালী থানা ইনচার্জ তাইজুর রহমান, ডিবি ওসি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।