1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অফ স্টেট এর সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অফ স্টেট এর সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার): ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অফ স্টেট H.E. Matteo Perego Di Cremnago এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সম্মানিত আন্ডারসেক্রেটারি অফ স্টেট বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প সক্ষমতা উন্নয়নে ইতালি সরকারের সম্ভাব্য সহায়তা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং আবেই’তে শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71