1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মফিজুর রহমান মুবিন,মধুখালী (ফরিদপুর): ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয়সহ মোট ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি দল। মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ পরিদর্শনে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ, উপপরিদর্শক মো. সামিম আহম্মেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মধুখালীর সভাপতি মো. আকতার হোসেন এবং সদস্য মো. মনিরুজ্জামান মৃধা (মন্নু)।

দুদক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে সততা, স্বচ্ছতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উদ্যোগে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ প্রতিষ্ঠা করা হয়েছে। এসব স্টোরে শিক্ষার্থীরা বিক্রেতা ছাড়াই নিজেদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করে নির্ধারিত মূল্য নির্দিষ্ট স্থানে জমা দেয়। এর মাধ্যমে তাদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধের চর্চা গড়ে ওঠে।

পরিদর্শনকালে প্রতিনিধি দল আড়পাড়া উচ্চ বিদ্যালয়সহ উপজেলার মোট ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ‘সততা স্টোর’-এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দায়িত্বশীল ও দুর্নীতিমুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71