1. admin@timesnews71.com : অ্যাডমিন :
লম্বা গাউন ফ্যাশনের নতুন ট্রেন্ড | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে থাই উদ্যোক্তাদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই ছাত্র বিক্ষোভে অচল দিল্লি, হস্তক্ষেপের হুুঁশিয়ারি প্রধান বিচারপতির মধুখালীতে শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ লম্বা গাউন ফ্যাশনের নতুন ট্রেন্ড এবার জুলাই গণহত্যায় গ্রেপ্তার মোজাফফর, জিজ্ঞাসাবাদের নির্দেশ দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা

লম্বা গাউন ফ্যাশনের নতুন ট্রেন্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

ফ্যাশনের জগতে ট্রেন্ড বদলায় দ্রুত। তবে কিছু পোশাক সময়ের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে আভিজাত্য আর সৌন্দর্যের প্রতীক। এমনই একটি পোশাক লম্বা গাউন। এলিগ্যান্ট এই পোশাক এখন শুধু বিশেষ অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জন্মদিন, পারিবারিক আয়োজন কিংবা উৎসব—সব ক্ষেত্রেই জায়গা করে নিচ্ছে সমানভাবে।

সম্প্রতি সেই ট্রেন্ডেই নজর কেড়েছেন মডেল ও কনটেন্ট ক্রিয়েটর পিয়া বিপাশা। গত সোমবার (২০ জুলাই) ছিল তার জন্মদিন। বিশেষ এই দিনে তিনি বেছে নিয়েছিলেন সাদা রঙের একটি দৃষ্টিনন্দন লম্বা গাউন। সরল কিন্তু অভিজাত সেই লুকে তোলা ছবিগুলো তিনি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। মুহূর্তেই ছবিগুলো অনুরাগীদের প্রশংসা কুড়িয়ে নেয়। এক নজরে দেখে নেওয়া যাক জন্মদিন ও পারিবারিক আয়োজনে পিয়া বিপাশার লম্বা গাউনের সেই আকর্ষণীয় ফ্যাশন মুহূর্তগুলো।

ছবিগুলোর ক্যাপশনে পিয়া লিখেছেন, ‘জীবনের সবচেয়ে বিশেষ জন্মদিন। ঈশ্বরের কিছু উপহার ভাষায় প্রকাশ করা যায় না।’

এর কয়েক দিন আগে একটি পারিবারিক অনুষ্ঠানেও দেখা যায় পিয়াকে লম্বা কাটের আরেকটি স্টাইলিশ পোশাকে। দুই ভিন্ন আয়োজন, দুই ভিন্ন লুক—তবে মিল ছিল এক জায়গায়, আর তা হলো লম্বা গাউনের স্নিগ্ধ ও রুচিশীল উপস্থাপনা।

পিয়ার সাম্প্রতিক দুটি উপস্থিতিই প্রমাণ করে, লম্বা গাউন এখন শুধু ফ্যাশনের অংশ নয়, বরং ব্যক্তিত্ব ও সৌন্দর্য প্রকাশেরও অনন্য মাধ্যম। যারা উৎসব কিংবা বিশেষ দিনের জন্য মার্জিত অথচ নজরকাড়া পোশাক খুঁজছেন, তাদের জন্য এমন স্টাইল সহজেই হতে পারে অনুপ্রেরণা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71