1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে থাই উদ্যোক্তাদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই ছাত্র বিক্ষোভে অচল দিল্লি, হস্তক্ষেপের হুুঁশিয়ারি প্রধান বিচারপতির মধুখালীতে শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ লম্বা গাউন ফ্যাশনের নতুন ট্রেন্ড এবার জুলাই গণহত্যায় গ্রেপ্তার মোজাফফর, জিজ্ঞাসাবাদের নির্দেশ দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা

মধুখালীতে শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর):-

ফরিদপুরের মধুখালী উপজেলায় বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে বাইসাইকেল এবং অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এসব উদ্যোগ নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71