1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা | টাইমস নিউজ ৭১
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মেহেদী হোসেন পলাশ, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:-

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের গণআন্দোলনের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য দেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, জামায়াতে ইসলামীর মধুখালী উপজেলা আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরিফিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রেদওয়ান আবেদিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শারাফাত শরৎ, এনসিপির মধুখালী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল হাসান মিঠু, যুগ্ম সদস্য সচিব কাজী জহিরুল ইসলাম মানিক এবং জুলাই যোদ্ধা ছাত্র প্রতিনিধি রিফাত তালুকদার।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71