1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি, যা বললেন হাসনাত আব্দুল্লাহ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি, যা বললেন হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সফরকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

রোববার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

ওই নির্দেশনা পোস্ট করে তিনি লিখেছেন, আমরা কোনও রাষ্ট্রীয় সফরে আসিনি। আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে ছাত্র-জনতার কাছে এসেছি।

হাসনাত আরও লেখেন, একজন সাধারণ নাগরিক যেমন নিরাপত্তা পায়, আমরাও তেমন নিরাপত্তা চাই। এর বেশি নয়। এই নোটিশের বিষয়ে আমরা অবগত নই; কিংবা সরকারের কাছে আমরা এমন কিছু চাইনি

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71