1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমিয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমিয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমিয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে। গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

১২ বছরের বেশি বয়সিদের জনপ্রতি প্রবেশ ফি ১০০ টাকা হতে কমিয়ে ৩০ টাকা, ৬-১২ বছর বয়সিদের প্রবেশ ফি ১৫ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। এছাড়া, ০-৫ বছর বয়সি শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

শিক্ষাপ্রতিষ্ঠান হতে আগত ১০০ জন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দলগত ফি ১ হাজার টাকা, ১০১-২০০ জনের দল হলে ফি ১ হাজার ৫০০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা বা সমপরিমাণ ডলার।
এছাড়া, উদ্যানে প্রাতঃভ্রমণের জন্য প্রতি ব্যক্তির বার্ষিক প্রবেশ কার্ড ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সকাল ৬:৩০ টা থেকে ৯:৩০ টা পর্যন্ত এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সকাল ৬:০০ টা থেকে ৯:০০ টা পর্যন্ত

কার্ডধারীগণ বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণ করতে পারবেন। কার্ড হারালে বা নবায়নের জন্য ২০০ টাকা ফি দিয়ে নতুন কার্ড নিতে হবে। জনস্বার্থে জারিকৃত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে ২১ এপ্রিল ২০২৪ তারিখে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করলে জনসাধারণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জনগণের প্রতিক্রিয়া বিবেচনা করে মন্ত্রণালয়ের উপদেষ্টা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি পুনরায় নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71